চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম "২০২৬" আয়োজন
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ এবং হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ২০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে "গ্রাজুয়েট সিম্পোজিয়াম ২০২৬" আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর যৌথ উদ্যোগে ২৫শে জুন সকাল ১০টায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’। সিম্পোজিয়ামে কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সারওয়ার এবং কো-কনভেনার হিসেবে রয়েছেন ডিরি’র ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
সিম্পোজিয়ামের প্রধান আকর্ষণ পোস্টার প্রেজেন্টেশন, যার জন্য দুটি মূল থিম নির্ধারণ করা হয়েছে। প্রথম থিমটি হলো ‘পরিবেশগত চ্যালেঞ্জ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু অভিযোজন’, যার অধীনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ প্রস্তুতি, টেকসই পরিবেশ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মতো বিষয়গুলোতে আলোকপাত করা হবে।
দ্বিতীয় থিমটি হলো ‘সুফিবাদ, পরিবেশবিদ্যা এবং সবুজ ভবিষ্যৎ’। এই থিমের অধীনে ইকো-সুফিবাদ, পরিবেশগত নৈতিকতা, সুফি ঐতিহ্যে প্রকৃতি ও আধ্যাত্মিকতা, এবং সংগীত, কবিতা বা চলচ্চিত্রে সবুজ সুফিবাদের মতো ব্যতিক্রমী বিষয়গুলোতে গবেষণাপত্র উপস্থাপন করা যাবে।
আগ্রহী গবেষক ও শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়েছে। পোস্টার প্রেজেন্টেশনের জন্য অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই জুন। বাছাইকৃত মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১৭ই জুন। মনোনীতদের ২২শে জুন বিকেল ৫টার মধ্যে প্রেজেন্টেশনের সফটকপি জমা দিতে হবে। আর ২৫শে জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রেজেন্টেশন।
অংশগ্রহণকারীদের প্রেজেন্টেশন জমা দেওয়ার সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই থিম-১ বা থিম-২ উল্লেখ করতে হবে। এছাড়া, ই-মেইলের সাথে ১৫০ শব্দের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করা বাধ্যতামূলক। পোস্টার প্রেজেন্টেশন বাংলা অথবা ইংরেজি- যেকোনো ভাষায় উপস্থাপন করা যাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি থিম থেকে সেরা তিনটি পোস্টারকে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হবে। পাশাপাশি এই সিম্পোজিয়ামের সার্বিক বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি প্রসিডিংসও প্রকাশিত হবে,পোস্টার প্রেজেন্টেশনের পাশাপাশি এই সিম্পোজিয়ামের ওপর একটি রিপোর্ট রাইটিং প্রতিযোগিতারও সুযোগ থাকছে। আগ্রহী প্রার্থীরা সিম্পোজিয়ামের ওপর ৮০০ থেকে ১০০০ শব্দের মধ্যে একটি অ্যাকাডেমিক রিপোর্ট লিখে পিডিএফ ফরম্যাটে জমা দিতে পারবেন। রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই। এই প্রতিযোগিতায়ও সেরা তিনটি রিপোর্টকে পুরস্কৃত করা হবে।
যেকোনো বিষয়ে জানতে এবং পোস্টার, অ্যাবস্ট্রাক্ট বা রিপোর্ট জমা দেওয়ার জন্য tasauf darulirfan@gmail.com এই ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট: www.diri.org.bd অথবা ০১৭১১২০২৫৪১, 01960577532. 01877725300, 01535842৪৪৭ নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫