প্রধানমন্ত্রীর নেতৃত্ব উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে’
বিশেষ প্রতিনিধি:
‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে’
প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান এই শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতে নতুন গতির সঞ্চার করবে। আমি বিশ্বাস করি, তার বলিষ্ঠ দিক-নির্দেশনায় বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘স্মার্ট রাষ্ট্র’ হিসেবে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।
উপাচার্য আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে এই নতুন যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ plan’-এর আলোকে কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং আইনের শাসন নিশ্চিত করে দেশকে প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উত্তরাঞ্চলে বিজ্ঞানমনস্ক ও দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ লাভ করবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
বার্তায় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার মেয়াদে দেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে, পৃথক এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫