ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রাম: পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা তদারকি ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫