ফটিকছড়ির সাংবাদিক কন্যা তাসফিয়ার বৃৃত্তি লাভ
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
২০২৫ সালের অষ্টম শ্রেণি হতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাসফিয়া জারিন বৃত্তি লাভ করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এই বৃত্তির ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এরআগে, গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলে এই জুনিয়র বৃত্তি পরীক্ষা।
তাসফিয়া জারিনের বাবা উপজেলার জৈষ্ঠ সাংবাদিক এস এম আক্কাছ। তিনি আবার চট্টগ্রামের জনপ্রিয় একুশে পত্রিকা ও জাতীয় দৈনিক সময়ের আলোর ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি। মা শারমিন আকতার উপজেলার আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মান্যবর সহকারি শিক্ষক।
তাসফিয়ার একমাত্র খালামনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের লেকচারার অনামিকা সায়মা এবং একমাত্র মামা ফ্রিল্যান্স শিক্ষক রায়হান’স জোনের পরিচালক মো. রায়হান।
তাসফিয়ার মতে, মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতায় সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। এর আগেও সে একাধিক বেসরকারি এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সাথে বৃত্তি লাভ করে। তাসফিয়া জারিন ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ‘মানুষের মতো মানুষ’ হতে চায়। সে সকলের দোয়া চেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫