বিএনপি গণভোটের রায়কে বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
বিশেষ প্রতিনিধি:
দেশের দুই-তৃতীয়াংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান হবে। কিন্তু বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। যদি বাস্তবায়ন না হয়, দলটিকে চরম মূল্য দিতে হবে।
বুধবার ১লা এপ্রিল বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রে ‘ত্রয়োদশ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা কি গণভোট বাস্তবায়নের অন্তরায়?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন,বৈঠকটি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’।
বৈঠকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক হীনমন্যতা রয়েছে। দলটি জুলাই সনদ বাস্তবায়ন করবে না,আওয়ামীলীগ ও বিএনপি দু’দলই বারবারই জাতির সঙ্গে বেইমানি করেছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেন, সংবিধানে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের উল্লেখ নেই। বিএনপি সংবিধান সংস্কার কমিশন নিয়ে বিরোধিতা করছে। তবে গণভোটের জন্য তারা প্রচারণা চালাচ্ছেন এবং জনগণের কাছে কথা বলেছেন।
আইনজীবী আবু হেনা রাজ্জাকী বলেন, অর্ন্তবর্তী সরকারের সময়ে প্রতিদিনই আন্দোলন হয়েছে। এখন দেশে জ্বালানি সংকট চলছে। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি আছে, কিন্তু মানুষ পাম্পে গিয়ে পাচ্ছে না। দ্বিচারিতা বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, জুলাই সনদে ক্ষতিকর কিছু নেই।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপি মানুষের রায়কে শ্রদ্ধা জানানো হয়নি। গণভোটকে উপেক্ষা করলে চরম মূল্য দিতে হবে। তারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল, কিন্তু ইতিহাস থেকে কিছু শিখেনি।
ভয়েস ফর রিফর্মের উদ্যোক্তা ফাহিম মাসরুর বলেন, দুই-তৃতীয়াংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। বিএনপি নেতিবাচক ধারণা পোষণ করছে এবং বাস্তবায়নে গড়িমসি করছে।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান হবে। জনগণ সংস্কারের পক্ষে। বর্তমান সরকার গণভোট বাস্তবায়ন করতে গড়িমসি করছে। সংবিধান জনগণের জন্য। জনগণের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে রাজপথে নামারও প্রস্তুতি থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী ইমরান সিদ্দিকী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫