মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সোমবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার দুপুরে মিরপুর ২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশের ভবনের (এল এ প্লাজা) ৩য় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫৮ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়। এ ছাড়া আরও ২টি ইউনিট পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস কতৃপক্ষ এখনো জানাতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫