যথাযোগ্য মর্যাদায় ফটিকছড়িতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ফটিকছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
এরপর উপজেলা প্রশাসন, ফটিকছড়ি থানা, ভুজপুর থানা, নাজিরহাট হাইওয়ে থানা, উপজেলা ভূমি অফিস, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানা ওসি সেলিম উদ্দিন, ভুজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানা ওসি মো. সাহাবউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫