সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের "এমটি ফসিল"
বিশেষ প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি ফসিল’ নামের একটি ট্যাংকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান।
গত শুক্রবার (২২শে মে) ভোরে পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ নামের ট্রাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে এই ক্রুড অয়েল নেওয়ার পর তা থেকে পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য পাওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করেন ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দরে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি ট্যাংকার জাহাজ পৌঁছেছে। জাহাজটি গতকাল থেকে সকাল সাড়ে ১০টার দিকে তেল খালাস শুরু হয়েছে।
এর আগে গত ৬ই মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া‘ নামে আরেকটি অয়েল ট্যাংকার দেশে এসেছিলো।
এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে 'নর্ডিকস পলাক্স' নামের একটি জাহাজ সৌদি আরবের রাস তানুরা বন্দরে লোড করা আছে। তবে হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে জাহাজটি বর্তমানে সেখানে আটকা পড়ে আছে এবং তেল খালাস বা দেশের পথে রওনা হতে পারছে না।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫