বিজিবির প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিনিধি:
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে গত ২২শে মে শুক্রবার বিজিবির প্রশিক্ষিত কুকুরের সহায়তায় ২০ হাজার ইয়াবাসহ শাহ আলম (৪৮) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি। আটককৃত চালক টেকনাফ উপজেলার নয়া পাড়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানায়, বৃহস্পতিবার দিবাগত ভোররাতে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘ডগ জন’ গাড়িটির চাকা বা টায়ার দেখে সন্দেহজনক আচরণ শুরু করে। কুকুরের এই সংকেতের ভিত্তিতে বিজিবি সদস্যরা গাড়িটি আরও গভীরভাবে তল্লাশি করেন এবং টায়ারের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবার চালানটি খুঁজে পান।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এসএম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদক এবং অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মফিজুর রহমান
নির্বাহী সম্পাদক: মোহাম্মদ মোরশেদুল আলম
মোবাইল: 01568799577
ইমেইল : dainikchattogrameralo905@gmail.com
অফিস: মা ভবন,আল মদিনা হাউজিং সোসাইটি ,
দারুল মা আরিফ, চান্দগাঁও, চট্টগ্রাম, বাংলাদেশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫