শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: মানিকছড়ি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড়বিল এলাকায় ওই নারীর নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। রাম্রা মারমা তিন পুত্র ও এক কন্যা সন্তানের জননী।
নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা বলেন, সোমবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে আনুমা ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নিজ শয়নকক্ষে। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার মাকে ঘরে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেয়া অবস্থায় দেখতে পান। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নযুক্ত রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, স্বামীর সাথে ডিভোর্সের পর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে রাম্রা মারমা শ্রমিকের কাজ করে সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। এক মাত্র মেয়ে তার সাথে থাকলেও বড় দুই ছেলে কাজের সুবাদে অন্যত্র থাকেন এবং অন্যজন ঘটনার দিন রাতে পার্শ্ববর্তী বৌদ্ধ বিহারের রাত্রিযাপন করে।
মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3