1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্রগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্রগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
বছরজুড়ে নলা, পায়ার জন্য বিখ্যাত মোমিন রোডের দস্তগীর হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানিয়েছেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর হাইড্রোজ, অ্যামোনিয়া, কেওড়াজল ও টেস্টিং সল্ট ব্যবহার অপরাধে কাজির দেউড়ির রেডিয়েন্স রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, মোমিন রোডের দস্তগীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও আন্দরকিল্লা মোড়ের মিট অ্যান্ড ইটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
এর আগে মঙ্গলবার (১০ মার্চ) চসিকের ভ্রাম্যমাণ আদালত অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর কারখানায় ইফতার সামগ্রী তৈরি, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করার অপরাধে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা, দুর্গন্ধময় ফ্রিজে খাবার রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3