শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: নগরের বাকলিয়া থানাধীন নতুন ফিশারি ঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
রোববার ২২শে মার্চ রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাতারপ্রবাসী মো. সোলেমান (৩৫) আনোয়ারার বরুমছড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।
তিনি এক মাস আগে দেশে আসেন বলে জানায় পুলিশ।
এক বছর আগে আতর আলী শাহ মাজারসংলগ্ন এলাকার আবুল কালামের মেয়ে ডলি আক্তারকে বিয়ে করেন সোলেমান। তাদের সংসারে দুই ছেলে রয়েছে।
পুলিশ জানায়, নতুন ফিশারি ঘাট এলাকার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সোলেমান নিহত হয়। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারার তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার এসআই কিশোর মজুমদার জানান, দুর্ঘটনাকবলিত একটি সুজুকি (নম্বর: চট্টমেট্রো-ল-২১-৮৯৬৪) এবং একটি রয়েল ইনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে,চমেক পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক দৈনিক চট্টগ্রামের আলোকে জানান, রাতে বাকলিয়া থানা এলাকা থেকে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3