শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

গণহত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণহত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং বধ্যভূমি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, সমাজসেবা অফিসার রাজিব আচার্য্য, সমবায় অফিসার এম এ শহিদ ভুঁঞা, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, মোহাম্মদ কামাল, খায়রুল বশর ও এলএমজি ইলিয়াছ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, লেলাং প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহমদ আলী চৌধুরী ও সম্পাদক সোলাইমান আকাশ, ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ, রুমা আক্তার, মাওলানা ওসমান, তফজ্জল হোসেন রফিক, অনিতা রাণী নাথ, সচিব খায়রুল আসলামসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতি তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ প্রসঙ্গে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণের প্রতিটি শব্দের সাথে রক্ত মিশে আছে, এই রক্তের ঋণ শোধ করার নয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3