1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে লিখে বলেছেন আপনি পারবেন বলেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অপপ্রচারকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলা গঠন সংক্রান্ত বিষয়ে সাধারণ জনগণের অংশগ্রহণে এক বৃহৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন কর্ণেল মোহাম্মদ মুজিবুর রহমান, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, উদ্বোধনী বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ নাজমুল করিম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।

সভায় বক্তারা বলেন, চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়াচ্ছে এবং এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছে, যা সম্পূর্ণ নিন্দনীয়। বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে ষড়যন্ত্রমূলকভাবে হেয় প্রতিপন্ন করে জনগণের আস্থা নষ্ট করা সম্ভব নয় এবং সাধারণ মানুষ এসব অপপ্রচার সম্পর্কে সচেতন রয়েছে।

প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন প্রসঙ্গে চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন চৌধুরী বলেন, এটি দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ, যার কার্যক্রম বিগত সরকারের সময় থেকেই চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী থানার পাশে উপজেলা পরিষদ স্থাপনের নির্দেশনা থাকা সত্ত্বেও একটি পক্ষ ভিন্নমুখী অবস্থান নিচ্ছে। তিনি আরও বলেন, হারুয়ালছড়ি ইউনিয়নবাসী সবসময় জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল এবং যদি প্রস্তাবিত উপজেলার প্রশাসনিক ভবন বর্তমান ভূজপুর থানা ভবনের পাশে স্থাপন করা হয় তবে তারা এই উদ্যোগকে সমর্থন করবেন, অন্যথায় বর্তমান ফটিকছড়ি উপজেলার সাথেই থাকার সিদ্ধান্তে অটল থাকবেন।

সভায় আরও বক্তব্য রাখেন ডা. আহমদ রহিম, প্রফেসর মোহাম্মদ হামিদ উল্লাহ, মাস্টার মোহাম্মদ জয়নাল আবেদীন, মাস্টার জয়নাল আবেদীন চৌধুরী, মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী, হাফেজ নুরুল আমীন, মাওলানা আব্দুর রহীম, হাফেজ আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জানে আলম, রিফাত ফয়সাল হাসান চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, গীতা ত্রিপুরা মাঝি, প্রজ্ঞয় ত্রিপুরা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ গিয়াসউদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3