শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

কোস্ট গার্ডের অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শুঁটকি ও কার্গো বোটসহ ১৬ জন আটক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

কোস্ট গার্ডের অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট শুঁটকি ও কার্গো বোটসহ ১৬ জন আটক

নিজস্ব প্রতিনিধি: শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, শুঁটকি ও কার্গো বোটসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রামে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে, গত সোমবার ১৩ই এপ্রিল বিকেল ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ২টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ২ হাজার ৬০০ কেজি শুঁটকি ও পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ১৬ পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা আলামত ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ কর্মকর্তা বলেন,চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3