শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে শুরু হচ্ছে হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফটিকছড়িতে শুরু হচ্ছে হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে জাতীয় হাম ও রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন।

দেশব্যাপী পরিচালিত এই বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী সকল শিশুকে বিনামূল্যে এমআর টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা রোগ নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ফটিকছড়ির ইউনিয়ন ও পৌর এলাকার সকল টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পূর্বে নিয়মিত ইপিআই (EPI) কর্মসূচির আওতায় হাম বা এমআর টিকা গ্রহণ করা থাকলেও শিশুদের এই ক্যাম্পেইনের টিকা গ্রহণ করতে হবে। তবে পূর্ববর্তী টিকার সঙ্গে নতুন টিকার ব্যবধান কমপক্ষে ২৮ দিন থাকতে হবে।

অভিভাবকদের টিকা গ্রহণের আগে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এজন্য vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে শিশুর জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। নিবন্ধন শেষে টিকার কার্ড সংগ্রহ করে ক্যাম্পেইনের দিন সঙ্গে আনতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত অস্থায়ী বুথে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ না করলে শিশুদের মধ্যে নিউমোনিয়া, অন্ধত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই কোনো শিশুকে টিকার বাইরে না রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, “ফটিকছড়ি উপজেলার সকল অভিভাবককে নিজ নিজ নিকটস্থ টিকাদান কেন্দ্র বা স্বাস্থ্য সহকারীর সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের এমআর টিকা নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3