ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনকারীকে অর্থদণ্ড ও জব্দ কৃত বালু নিলামে বিক্রি
নিজস্ব প্রতিনিধি:ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের নেপচুন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবদুল মাজেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
গত বুধবার ২২শে এপ্রিল রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা বালু গুলো স্পটেে নিলামে বিক্রি করে ৭৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভূজপুর থানা পুলিশ।
অভিযান শেষে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply