শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: সরোয়ার আলমগীর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার:
সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি ২ আসনে জনগণের ভোটে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর বলেন,বিএনপি সরকার শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিক-মালিক এক হয়ে, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সবাই মিলেমিশে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় এই সরকার কাজ করে যাচ্ছে । চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা রয়েছে।
এ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনও উন্নয়ন সম্ভব নয়। তাই ফটিকছড়ির ১৯টি চা বাগান, ৪টি রাবার বাগান এলাকায় শিক্ষা,চিকিৎসা স্বাস্থ্যখাত সহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে,শ্রমিকদের দুঃখ কষ্ট সবই বুঝি, কারণ আমার কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করছে। অতীতেও শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
তিনি ১লা মে দিবস উপলক্ষে উপজেলার নেপচুন চা বাগান, আছিয়া চা বাগান, কৈয়াছড়া চা বাগানসহ বিভিন্ন বাগানে পৃথক পৃথক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সেক্রেটারী জহির আজম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, রকিবুল আলম, চৌধুরী (পিটু),নেপচুন চা বাগানের ম্যানেজার রিয়াজ উদ্দিন,জামাল উদ্দিন মেম্বার, নাজিম উদ্দীন বাচ্চু, মো. এনাম, মো. হানজালা, দৌলত মিয়া, কামাল সিকদার, জাহেদ মেম্বার, মো. সাইফুদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, চট্টগ্রাম ভ্যালী সভাপতি নিরঞ্জন নাথ মন্টু, বীণা রায়, যতন কর্মকার, মৃদুল কান্তি কর্মকার, জাবেদ হোসেন, শহীদুল ইসলাম, মীর আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও চা-বাগানের শ্রমিকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3