চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুনরায় ডিএপি সার কারখানাটি চালু
নিজস্ব প্রতিনিধি,আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারায় পুনরায় ডিএপি সার কারখানাটি শনিবার ৯ই মে দুপুর ২টা থেকে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক। তিনি আরও বলেন, উৎপাদনে ফিরেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। এর আগে অ্যামোনিয়া শেষ হওয়ায় গত ১৮ই এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ২রা মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েকদিন অ্যামোনিয়া মজুদ করার পর এবং সবকিছু সেটআপ করা শেষে শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন আবারও শুরু হয়।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
কারখানাটি চালু থাকলে দৈনিক ৬০০-৭০০ মেট্রিক ইউরিয়া উৎপাদন হয় বলে জানান তিনি।
Leave a Reply