চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপিত
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১২ই মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি,বর্তমান প্রেক্ষাপটে নার্সিংকে একটি মানবিক ও মহান পেশা হিসেবে অভিহিত করে তিনি বলেন, রোগীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নার্সরা অসামান্য অবদান রাখেন।
বেলুন ও শান্তির পায়রা ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন সড়ক মুখরিত হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল-এর ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জু রানী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. অজয় দাশ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।
Leave a Reply