চট্টগ্রাম নগরের বাকলিয়া ৪ বছরের শিশুকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় বৃহস্পতিবার (২১শে মে) বিকেলে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দৈনিক চট্টগ্রামের আলো’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে, দ্রুতই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply