বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সুজানগর চা-বাগানে অভিযান, ৯৮.৭৫ ঘনফুট কাঠ জব্দ।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে সুজানগর চা-বাগানের ৬ নম্বর ব্লকে অভিযান চালিয়ে ৯৮ দশমিক ৭৫ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডা. আবু নাসের মোহসিন হোসেনের নির্দেশনায় হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এতে হাজারীখিল বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানে ২৯টি সেগুনের গোল কাঠ ও ৫৪টি আকাশমনি কাঠসহ মোট ৮৩টি টুকরা কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের মধ্যে ২৬ দশমিক ১৫ ঘনফুট সেগুন এবং ৭২ দশমিক ৬০ ঘনফুট আকাশমনি কাঠ রয়েছে। সব মিলিয়ে জব্দ করা কাঠের পরিমাণ ৯৮ দশমিক ৭৫ ঘনফুট। হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান বলেন, “বন বিভাগের নিয়মিত নজরদারির অংশ হিসেবে সুজানগর চা-বাগানের ৬ নম্বর ব্লকে অভিযান চালানো হয়। অভিযানে বনজ সম্পদ পাচার বা অবৈধভাবে সংরক্ষণের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। কাঠগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে। বন বিভাগের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3