মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চোরাকারবারিদের জন্য ফটিকছড়ির রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না’: সাংসদ সরোয়ার আলমগীর

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে র‍্যালি করেছি এবং করে যাচ্ছি। এ কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলা যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাবার প্রসঙ্গে বলতে গিয়ে সাংসদ সরোয়ার আলমগীর বলেন সংসদীয় এলাকার ওপর দিয়ে যেসব রাবারবাহী গাড়ি চলাচল করে, সেগুলো বৈধ নাকি অবৈধ—তা তদারকি করতে ইউএনওকে নির্দেশ দেন। চোরাকারবারিদের জন্য ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না বলে হুশিয়ারি প্রদান করেন।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, সংসদীয় এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ইনশাআল্লাহ, আমার এলাকার জনগণ এর সুফল পাবে।
এ সময় তিনি সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ি সংসদীয় এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সমৃদ্ধি ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।
ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক উপজেলা প্রকৌশলী এম. জুনায়েদ, নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ মো. আজিজ, মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, ইকবাল হোসেন চৌধুরী চেয়ারম্যান, ফারুকুল আজম চেয়ারম্যান, শাহজাহান চৌধুরী শিফন চেয়ারম্যান, জিয়া উদ্দীন জিয়া চেয়ারম্যান, অহিদুল আলম চেয়ারম্যান, সোহারব উদ্দীন সৌরভ চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী সহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3