বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম পুলিশ লাইন সিবিক সেন্টার হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) তার হাতে সম্মাননা তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য রবিউল আলম খানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। একাধিক আলোচিত মামলার অস্ত্রধারী ও দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তারেও ফটিকছড়ি থানা পুলিশের সাফল্য রয়েছে। এর আগে সেপ্টেম্বরের শুরুতে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় ওসি রবিউল আলম খান জেলা পুলিশের পক্ষ থেকে সাহসিকতা ও সফল অভিযানের বিশেষ স্বীকৃতি পান। একই অনুষ্ঠানে গত এক মাসে চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে সর্বোচ্চ ১১টি মামলা নিষ্পত্তি করায় ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমানকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ভবিষ্যতেও শতভাগ পেশাদারিত্বের সঙ্গে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3