মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার কাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি কাঠ ও গোলকাঠ বোঝাই একটি চাঁন্দের গাড়ি (জিপ) জব্দ করেছে বন বিভাগ| সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও স্টাফদের যৌথ অভিযানে কাঠসহ গাড়িটি আটক করা হয়| বন বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত চাঁন্দের গাড়িটিতে আনুমানিক ৭০.০ ঘনফুট জ্বালানি কাঠ পাচার করা হচ্ছিল| এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে| এ ছাড়া একই অভিযানে পৃথক আরেকটি ঘটনায় ১৫.০ ঘনফুট জ্বালানি কাঠ এবং ৩২.০ ঘনফুট ওজনের ৩৫ টুকরা বিবিধ গোলকাঠ জব্দ করা হয়| দ্বিতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বন আইনে আরও একটি বিবিধ মামলা দায়ের করা হয়েছে| জব্দকৃত গাড়ি এবং আকাশমণি ও বিবিধ প্রজাতির গোলকাঠ ও জ্বালানি কাঠ বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে| বন অপরাধ দমন এবং সরকারি বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান|

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3