বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

লোহাগাড়ায় বসতবাড়িতে আগুন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লোহাগাড়ায় বসতবাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধি : লোহাগড়া
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে স্থানীয় আব্দুস শুক্কুরের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরে স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
লোহাগাড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ খান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুস শুক্কুর জানান, এই অগ্নিকাণ্ডে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3