1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা উত্তরা এলাকায় গোপনে কিটামিন প্রক্রিয়াজাতকরণ ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ফটিকছড়িতে পার্টনার ফিল্ড স্কুলের সাফল্য চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রাম হালিশহরে বিস্ফোরণে ঢাকায় নেওয়ার পথে এক জনের মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম হালিশহরে বিস্ফোরণে ঢাকায় নেওয়ার পথে এক জনের মৃত্যু

স্টাফ রির্পোটার:
চট্রগ্রাম হালিশহরে বিস্ফোরণে ঢাকায় নেওয়ার পথে দগ্ধ হওয়া এক নারীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহর থানাধীন এসি মসজিদের পাশে একটি আবাসিক ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ ৯ জন দগ্ধের ঘটনায় রানী আক্তার (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এরআগে দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বের করা হয় রানী আক্তারকে।রানী আক্তার, কুমিল্লা জেলার বরুড়া থানা বাগমারা এলাকার বাসিন্দা।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে হালিমা মঞ্জিল নামের ভবনের ৩য় তলায় গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত রানী আক্তারের আত্মীয় মো. মকবুল দৈনিক চট্রগ্রামের আলোকে বলেন, ঢাকায় নেওয়া পথে সন্ধ্যা সোয়া সাতটার দিকে অ্যাম্বুল্যান্সে রানী আক্তারের মৃত্যু হয়েছে। রানী আক্তারের মরদেহ কুমিল্লা জেলার বরুড়া থানা বাগমারা এলাকায় বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বাকি আটজনকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), উম্মে আইমন (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)।
চমক মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে শাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রানী আক্তারের শ্বাসনালির শতভাগ পুড়ে গেছে।
মো. শিপনের শ্বাসনালির ৮০ শতাংশ পুড়েছে। মো. সুমন ও মো. শাওনের পুড়েছে ৪৫ শতাংশ।
তিন শিশু মো. আনাস, উম্মে আইমন ও আয়েশা আক্তারের ২০ থেকে ২৫ শতাংশ পুড়ে গেছে।
লাইনের গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই বিস্ফোরণে সবাই দগ্ধ হন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3