শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

এস ড্রাইভ অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার ৬৫ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এস ড্রাইভ অভিযানে চট্টগ্রামে গ্রেপ্তার ৬৫ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

নিজের প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার পর এস ড্রাইভ’ অভিযান পরিচালনা করে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রবিবার ১ মার্চ দিবাগত রাতে নগরীর ১৬টি থানা এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে,এর মধ্যে কোতোয়ালী থানা এলাকায় ১৩ জন, সদরঘাটে ৩ জন, চকবাজারে ৪ জন, বাকলিয়ায় ৩ জন, খুলশীতে ২ জন, বায়েজিদে ৮ জন, পাঁচলাইশে ৩ জন, চান্দগাঁওয়ে ৬ জন, পাহাড়তলীতে ১ জন, আকবরশাহে ২ জন, ডবলমুরিংয়ে ৫ জন, বন্দরে ১ জন, ইপিজেডে ৪ জন, পতেঙ্গায় ৮ জন এবং কর্ণফুলীতে ২ জন গ্রেপ্তার করা হয়েছে,পুলিশ সূত্রে জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক সংক্রান্ত মামলায় ৫ জন, ছিনতাইকারী ৪১ জন, চাঁদাবাজ ৫ জন, জুয়াড়ি ২ জন এবং কিশোর গ্যাংয়ের ১২ সদস্য রয়েছেন। অভিযানে একটি দেশীয় এলজি, তিনটি ছোরা, শর্টগানের ১২টি কার্তুজ, পিস্তলের ১০ রাউন্ড গুলি, দুটি ছুরি, তিনটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
অভিযানে সর্বমোট ৪৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১০০ পিস, বায়েজিদ থানা এলাকা থেকে ১৪ পিস, বন্দর থানা এলাকা থেকে ৪৭ পিস পরিত্যক্ত অবস্থায়, ইপিজেড থানা এলাকা থেকে ২০০ পিস এবং পতেঙ্গা থানা এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়,সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানানা, একযোগে অভিযান পরিচালনার উদ্দেশ্য হলো কোনো একটি স্থানে হানা দিলে যাতে অন্য স্থানে থাকা অপরাধীরা পালিয়ে যেতে না পারে। সে কারণে ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তা এই অভিযানে অংশ নিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3