বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রামে শুরু হলো ডিবেট প্রিমিয়ার লিগ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামে শুরু হলো ডিবেট প্রিমিয়ার লিগ

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৮ টি দলের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো চট্টগ্রামের প্রথম ও একমাত্র ফ্রাঞ্চাইজভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ডিবেট প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিজন–১০।
শুক্রবার (৬ মার্চ) সাউথইস্ট ব্যাংক এর পৃষ্টপোষকতায় ডিপিএল-এর এই আসরটি আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম।
অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমএএস ইন্টিমেটস-এর মানবসম্পদ ব্যবস্থাপনা ম্যানেজার কসসাফুল হক শেহজাদ। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ, দৃষ্টির সাবেক সভাপতি সাইফ চৌধুরী, মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্রিড়া সংগঠক সাইফুল আলম খান, দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক সাবের শাহ, ডিপিএল এর প্রধান নির্বাহী সাইফুদ্দীন মুন্না, নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মুজিবুল হক, প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার ও সাবেক বিতর্ক সম্পাদক হোসাইন সামি।
উদ্বোধনী অনুষ্ঠানে ৮টি ফ্রাঞ্চাইজ দলের রঙিন জার্সি উন্মোচন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এবারের আসরে অংশ নেওয়া দল ও তাদের ম্যানেজাররা হলেন পাহাড়তলী এক্সপ্রেসের রায়হান শাকিল, আগ্রাবাদ এরিস্টোক্রেটের বনকুসুম বড়ুয়া নুপুর, দেওয়ানবাজার স্পাইডার্সের সঞ্জয় বিশ্বাস, প্রবর্তক লিজেন্টসের শহীদুল ইসলাম, জামালখান ক্রিস্টালসের কাজী তৌকির জাহিন, মুরাদপুর সুপারপাওয়ারের নাফিসা সাদাফ, চান্দগাঁও টাইগারসের মুজিবুর রহমান মনি এবং ভাটিয়ারী রয়েলসের জুয়েল আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে কসসাফুল হক শেহজাদ বলেন, ডিপিএল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি চট্টগ্রামের তরুণদের জন্য যুক্তি, নেতৃত্ব ও সৃজনশীলতার একটি বড় মঞ্চ। দীর্ঘদিন ধরে দৃষ্টি চট্টগ্রাম যে ধারাবাহিকতায় এই আয়োজন করে আসছে, তা শহরের বুদ্ধিবৃত্তিক সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।
আমরা চাই এই প্ল্যাটফর্ম থেকে নতুন প্রজন্মের শক্তিশালী চিন্তাশীল নেতৃত্ব তৈরি হোক।
মঞ্জুর আহমেদ বলেন, তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা ও সুস্থ বিতর্কচর্চা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপিএলের মতো আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের বিশ্লেষণী ক্ষমতা বিকাশে সহায়তা করে। কর্পোরেট ও বুদ্ধিবৃত্তিক জগতের এই সংযোগ ভবিষ্যতে আরও ইতিবাচক ফল বয়ে আনবে।
সভাপতির বক্তব্য মাসুদ বকুল বলেন, ডিপিএল আজ চট্টগ্রামের বিতর্ক অঙ্গনের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। নতুন প্রজন্মের বিতার্কিকদের জন্য এটি একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি দলগত কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে।
উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ডিপিএল সিজন ১০ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রামের সেরা বিতার্কিকরা এতে অংশ নেবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3