শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ঐতিহাসিক বদর দিবস ও আরবি চন্দ্র বার্ষিক ওরশ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঐতিহাসিক বদর দিবস ও আরবি চন্দ্র বার্ষিক ওরশ উপলক্ষে
মাইজভাণ্ডার শরীফে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি,ফটিকছড়ি
ঐতিহাসিক বদর দিবস ও শায়খুল ইসলাম হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী আল মাইজভাণ্ডারী (ক.)-এর পবিত্র আরবি চন্দ্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বিকেলে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাজারো ভক্ত-আশেকানের সমাগম ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দরবারের বর্তমান সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চেয়ারম্যান শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, ঐতিহাসিক বদর যুদ্ধ ছিল ইসলামের প্রথম জিহাদ। দ্বিতীয় হিজরির ১৭ রমজানে সংঘটিত এ যুদ্ধে ৩১৩ জন সাহাবি ঈমানের শক্তি ও আল্লাহর সাহায্যে আবু জেহেলের বিশাল বাহিনীকে পরাজিত করেন। বদর যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়। তিনি বলেন, সাহাবায়ে কেরামের নবীপ্রেম, ঈমানের দৃঢ়তা ও ত্যাগের শিক্ষা থেকে বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত হতে হবে। আরবি চন্দ্র বার্ষিক ওরশ উপলক্ষে তিনি বলেন, হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.) তরিক্বা-এ-মাইজভাণ্ডারীয়ার প্রচার-প্রসারের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও দাতব্য সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দ্বীন ও মানবতার খেদমতে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। অনুষ্ঠানে “ইসলামে যাকাতের তাৎপর্য” বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যাকাত ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি এবং এটি সম্পদের ওপর দরিদ্রদের অধিকার। সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকাংশে কমে আসবে। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী এবং চট্টগ্রাম বশির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা শামসুল ইসলাম সানজারী মাইজভাণ্ডারীসহ বিভিন্ন ওলামা-মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3