শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

আনোয়ারায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আনোয়ারায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনেের কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার ১ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন সিয়াম (১৯) ও আনিস (২৫)। তাঁদের মধ্যে সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। তাঁরা দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করছিলেন,প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে নির্মাণাধীন ছয়তলা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজের একপর্যায়ে ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে নিচে থাকা মাচার ওপর পড়ে যান সিয়াম ও আনিস। এতে ভারসাম্য হারিয়ে মাচাটিও ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়,সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও বটতলী গ্রামের বাসিন্দা জুনাইদ ইসলাম বলেন, ‘শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান। এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি খুব দ্রুত ঘটে, কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
এ বিষয়ে জানতে ওই ভবনের ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা না বলে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়,আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিন বলেন, ‘দুই নির্মাণশ্রমিককে হাসপাতালে আনা হলে তাঁদের মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুনায়েত চৌধুরী বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3