শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

আমরা নিরপেক্ষ আমরা কারও প্ররোচনায় কোন কাজ করবো না: জেলা প্রশাসক

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আমরা নিরপেক্ষ আমরা কারও প্ররোচনায় কোন কাজ করবো না: জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধি:
১৬ই এপ্রিল বৃহস্পতিবার বিকেলে মীরসরাই উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,আমরা নিরপেক্ষ,আমরা কারো প্ররোচনায় কোনো কাজ করবো না। যে অপরাধ করবে সেই অপরাধী,সে ধারণা আমাদের মধ্যে পোষণ করতে হবে।
যদি সেটি না করতে পারি তাহলে আমরা পবিত্র যে পোশাক পরেছি, সেটার প্রতি সদাচরণ হবে না, তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পুলিশের উদ্দেশ্যে আরও চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, আইনের বাইরে কাউকে সুযোগ-সুবিধা দেয়ার সে অধিকার আমাদের নাই, কিন্তু আমি আপনাদের বলব, আপনার কাছে যারা আসবে, আপনারা তাদের কথা দয়া করে শুনবেন এবং তাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের অবস্থান থেকে আপনারা তাদেরকে সুপরামর্শ দিবেন।
যাতে সে কোনোভাবে অন্য কোনো দালালের খপ্পরে না পড়ে। আমাদের যাদের কাছে সেবাপ্রার্থীরা আসে আমি তাদের অনুরোধ করব, আপনারা তাদের কথা সমাধান করতে পারেন বা না পারেন আপনারা তাদের সামনে ব্যস্ততার কোনো অজুহাত দাঁড় করে রাখবেন না।
ব্যস্ততার অজুহাত না দাঁড় করিয়ে তাদের কথা শুনবেন এবং আপনাদের যে জ্ঞানের পরিসর আছে আপনারা তাদেরকে সে জায়গা থেকে তাদের পরামর্শ প্রদান করবেন।
মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কেউ যাতে ছদ্মবেশে অপরাধ করতে না পারে সেব্যাপারে কাজ করতে হবে। শ্রমিকের আড়ালে বা ব্যবসার আড়ালে কেউ যাতে অপরাধ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একই দিন মীরসরাই উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন পরিষদ ও থানার কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3