1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল চীন থেকে আমদানিকৃত ৩০ মিলিয়ন ডলারের ৪টি অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন নিয়ে পিসিটিতে (পতেঙ্গা কনটেইনার টার্মিনাল) ভিড়েছে ইতিহাস গড়ার হাফ-সেঞ্চুরির সামনে ব্রাজিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট সিম্পোজিয়াম “২০২৬” আয়োজন ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি নবম বেতন স্কেল অবিলম্বে চালুর দাবিতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন সরকারি কর্মচারীরা পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম সুস্থ কিডনি সুন্দর জীবন সচেতনতাই প্রথম পদক্ষেপ: চট্রগ্রাম জেলা প্রশাসক
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

আসন্ন ঈদুল আজহা’কে কেন্দ্র করে যাত্রা নিরাপদ করতে এবং জাল নোট কারবারি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ: এসপি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা’কে কেন্দ্র করে যাত্রা নিরাপদ করতে এবং জাল নোট কারবারি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশ: এসপি

বিশেষ প্রতিনিধি: আসন্ন ঈদুল আজহা’কে কেন্দ্র করে জাল নোট ও অপরাধী চক্রের দৌরাত্ম্য রোধে কঠোর সতর্কতার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
একই সঙ্গে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলার সব থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার (১৯শে মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
মো. মাসুদ আলম বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই জাল নোট চক্র, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মহাসড়কে টহল জোরদার করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।
সভায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর হবে বলে মত দেন কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চুরি-ডাকাতি প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
সভায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সার্কেল অফিসারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3