শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা বদলে দিতে পারে ফটিকছড়ির চিত্র: দিদারুল আলম

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা বদলে দিতে পারে ফটিকছড়ির চিত্র: দিদারুল আলম

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, জনস্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক চিন্তা-ভাবনার ওপর গুরুত্বারোপ করেছেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী মোহাম্মদ দিদারুল আলম।
মঙ্গলবার বিবিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ গুরুত্বারোপ করেন।
তিনি ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাঁর নেতৃত্বে ফটিকছড়ির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
মোহাম্মদ দিদারুল আলম বলেন, ফটিকছড়ি একটি সম্ভাবনাময় জনপদ হলেও পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন নানা সীমাবদ্ধতা ও বাস্তবতার কারণে অনেকেই চাইলেও মানুষের জন্য উন্মুক্তভাবে কাজ করতে পারেননি। ফলে বহু স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়নি। তবে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নতুন দায়িত্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা জনকল্যাণে কাজে লাগানো প্রয়োজন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা কেবল সংবাদকর্মী নন; আপনারা সমাজের বিবেক, সময়ের সাক্ষী ও সত্যের সাহসী বাহক। একটি এলাকার উন্নয়ন, অন্যায়ের প্রতিবাদ, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, ফটিকছড়ির প্রতিটি সাফল্য ও সংকটের পেছনে সাংবাদিকদের নিরলস পরিশ্রম জড়িয়ে রয়েছে। এখন সময় ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার; বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যাওয়ার।
সভায় তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বাজার ও নাগরিকসেবার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং মানুষের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও স্বস্তি নিশ্চিত করা।
সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতার পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও দিকনির্দেশনার আহ্বান জানিয়ে বলেন, সচেতন ও শক্তিশালী গণমাধ্যমই পারে একটি জনপদকে সঠিক পথে এগিয়ে নিতে এবং ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি লেয়াকত আলী চৌধুরী, ব্যবসায়ী ও সাবেক খেলোয়াড় মো. নুরুল আকতার, শান্তনু পাল টিসুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3