শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রামের চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের চাঞ্চল্যকর আকাশ হত্যা মামলার আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :
চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নাজমুল হুদাকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে।
র‌্যাব-৭ জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরের পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ দাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী গেট থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গেলে আকাশ দাশ তাকে উদ্ধার করেন।
এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদাসহ ১২ থেকে ১৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আকাশ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‌্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3