শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রামে ইপিজেড এলাকায় চাকমা তরুণীকে সংঘবদ্ধ দল মিলে ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামে ইপিজেড এলাকায় চাকমা তরুণীকে সংঘবদ্ধ দল মিলে ধর্ষণের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার ২৪শে এপ্রিল সকালে নগরীর ইপিজেড থানাধীন এলাকার এক তরুণীকে সংঘবদ্ধ দল মিলে ধর্ষণের অভিযোগে ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে নারীসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) এবং ওকরাইজা মারমা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, চাকমা তরুণী (২২) সিইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং ব্যারিস্টার কলেজ রোডের ভাড়া বাসায় অন্য নারী শ্রমিকদের সঙ্গে থাকেন। তার পরিচিত এক ব্যক্তি গত ১০শে এপ্রিল চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় ওঠেন।
বিষয়টি বাসার আরেক নারী পরিচিত কয়েকজনকে জানান। এতে অভিযুক্তরা ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯শে এপ্রিল রাতে ব্যারিস্টার কলেজ রোডের আরেক বাসায় নিয়ে যান। সেখানে ফেনীর ব্যক্তির সঙ্গে তরুণীর অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে ভয়ভীতি দেখানো হয়। এরপর আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িত আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমাকে গ্রেপ্তার করে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের আদালত প্রেরন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3