শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের হাউজিংয়ের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে একটি নতুন কমিটি গঠন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের হাউজিংয়ের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে একটি নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: গত বুধবার ২২শে এপ্রিল বিকেল সাড়ে তিনটায় নগরের চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত, হাউজিংয়ের সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন, বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তাই নিজেদের আবাসন সুরক্ষা ও নতুন আবাসন সুবিধা তৈরির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের আবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দৈনিক নয়া বাংলা পত্রিকার পরিচালনা সম্পাদক বিএম মনজুর এলাহী খোকনকে আহ্বায়ক ও দ্য ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান মো. নজরুল ইসলাম শিমুলকে সদস্যসচিব করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন বাংলাভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান নাসির উদ্দিন তোতা, দৈনিক পূর্বকোণের সিনিয়র সাব এডিটর আবসার মাহফুজ, দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ, গাজী টিভির ব্যুরো প্রধান মো. তৌহিদুল আলম, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান এ কে আজাদ, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার মোরশেদ তালুকদার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3