শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে মোহাম্মদ রাকিব নামে এক শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ৭ই এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে নগরের ভেড়া মার্কেট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থান থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
নিহত রাকিবের বাবার নাম মাঈন উদ্দিন। তিনি পেশায় রিকশাচালক।
পরিবারসহ তারা ভেড়া মার্কেট এলাকায় থাকেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন দৈনিক চট্টগ্রামের আলোকে জানান, গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।
পরে রাত সাড়ে ৯টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নামে,একপর্যায়ে অন্যরা উঠে এলেও রাকিব আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ করে জানতে পারেন, সে খালে নেমেছিল। বিষয়টি রাতে ফায়ার সার্ভিসকে জানানো হলে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3