বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচ শীর্ষ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এ পরিবর্তন আনা হয়,আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়াকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আরেক আদেশে সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও দুই উপ-পুলিশ কমিশনারের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
আদেশে বলা হয়, ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনকে উত্তর জোনের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।
সিএমপি কমিশনার জানান, সিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3