1. admin@dainikchattogrameralo.com : admin : Mafizur Rahman
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জলাবদ্ধতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে একসাথে ১০টি প্রকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ–সিডিএ। আঞ্জুমান মুফিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিএমপি কমিশনার ফটিকছড়িতে টিকাদান জোরদার, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আশাবাদ সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত । উত্তর ফটিকছড়ি উপজেলা গঠন ইস্যুতে জনসমাবেশ, অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষায় জনদুর্ভোগ কমাতে বিএনপির তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান চসিক মেয়র চন্দনাইশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং স্বাধীনতার ইতিহাস বিকৃতির করায় অলি আহমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রীকে খোলা চিঠিতে লিখে বলেছেন আপনি পারবেন বলেছেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নিহত ৩
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

চন্দনাইশে গরু লুটে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত ১

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চন্দনাইশে গরু লুটে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত ১

নিজস্ব প্রতিনিধি : চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে গরু লুটে বাধা দেওয়ায় নিতাই চন্দ্র নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। এ সময় তিনটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর গাছবাড়িয়া বদুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিতাই চন্দ্র ওই এলাকার বাসিন্দা।
জানা যায়, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে ৫ থেকে ১০ জনের ডাকাতদল নিতাই চন্দ্রের গোয়ালঘরে হানা দেয়। ডাকাতরা গোয়ালঘর থেকে গরু নিয়ে চলে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তিনটি গরু নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নিতাই চন্দ্রকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান দৈনিক চট্টগ্রামের আলোকে বলেন, গরু লুট করে নিয়ে যাওয়ার সময় নিতাই চন্দ্র বাধা দিলে তাকে গুলি করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3