শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত ।

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ৯০তম বার্ষিক ওরশ শরীফ উদযাপিত।

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে‌ কামেল, ত্বরিকায়ে‌ মাইজভান্ডারীয়ার আধ্যাত্মিক রাহবার হযরত গাউসুল আজম শাহসূফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) আল হাছানী; ওয়াল হোছাইনী, আল মাইজভান্ডারী; প্রকাশ- বাবা ভান্ডারী কেবলার ৯০তম ৩দিন ব্যাপী বার্ষিক ওরশ শরীফের প্রধান দিবস রবিবার (৫ এপ্রিল) গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে মহাসমারোহে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল বাদে ফজর বাবা ভান্ডারীর (ক.) রওজা শরীফে গোসল, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভার আয়োজন করে।
ওরশ শরীফের প্রধান দিবসে অগণিত ভক্তদের পদচারণায় নাজিরহাট হতে মাইজভান্ডার দরবার শরীফ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক জনারণ্যে পরিণত হয়। তবে অন্যান্য বছরের চেয়ে এবার ভক্তদের উপস্থিতি ছিল বেশী।

আগত ভক্তদের যানবাহন গুলো সারিবদ্ধভাবে মাইজভান্ডার সড়কসহ নাজিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর নূর আলী মিঞা হাট হতে ফটিকছড়ি’র হাসপাতাল রোড, মাইজভান্ডার-বিনাজুড়ী সড়কের কয়েক কিলোমিটার জুড়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এবং দরবার শরীফে প্রবেশের চারিদিকের ছোট ছোট বিভিন্ন সড়কেও ভক্তদের নিয়ে আসা যানবাহন দেখা যায়।

আগত ভক্তদের জন্য অস্থায়ীভাবে নির্মাণ করা ক্যাম্প গুলোতে উৎসাহের সহিত ভক্তরা অবস্থান করতে দেখা যায়। বার্ষিক ওরশ উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে ভক্তরা তাদের নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করতে দেখা যায়।

লাখো ভক্তের সার্বিক নিরাপত্তায় ফটিকছড়ি থানা পুলিশ ও নাজিরহাট হাইওয়ে পুলিশ এবং গাউছিয়া রহমান মঞ্জিলের সেচ্ছাসেবকরা আইন শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিল।

ওরশ শরীফের সমাপনীতে দিন থেকে রাত পর্যন্ত লাখো ভক্তদের সমাগমের দরবার শরীফে প্রচন্ড ভিড় ছিল।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা হযরত শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক:) আল-হাছানী, আল-মাইজভান্ডারী; প্রকাশ- বাবা ভান্ডারীর রওজাসহ অন্যান্য রওজা গুলোতে জিকির-আজগর, কোরআন শরীফ তেলাওয়াত, জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট ফরিয়াদে মশগুল ছিল। তাছাড়া আগত ভক্ত-আশেকরা গাউছিয়া রহমান মঞ্জিলে সারিবদ্ধভাবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী; আল-মাইজভান্ডারী (ম:জি:আ:) সাথে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়।

৩দিন ব্যাপী ওরশ মোবারক শেষে মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, প্রধানতম সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহছুফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী; আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)। এ সময় শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ লাখো আশেকানে ভক্তরা মোনাজাতে অংশ গ্রহণ করেন। পরে তবারুক বিতরণ করা হয়। এরিমধ্য দিয়ে ৯০তম বার্ষিক ওরশ মোবারক সমাপ্ত হয় এবং আশেক-ভক্তরা তাদের গন্তব্যে ফেরা শুরু করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3