শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ারায় গ্রেপ্তার ৫

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাকাতির প্রস্তুতিকালে আনোয়ারায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি: আনোয়ারা
আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওইসময় তাঁদের কাছ থেকে কিরিচ, ছুরি, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমন (২৪), মো. রায়হান (২৩), মো. হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মো. মিনহাজ (২০)। তাঁরা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওইসময় তাঁদের কাছ থেকে দুটি কিরিচ, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, সংঘবদ্ধ হয়ে ডাকাতির জন্য জড়ো হলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং আজই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পলাতক ১০-১৫ জনকেও শনাক্তের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3