বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডিজিটাল রূপান্তরের ফলে কর্মক্ষেত্রের কার্যপদ্ধতিতে পরিবর্তন আসছে: চুয়েট ভিসি

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, বর্তমান যুগে অ্যাকাডেমিক সনদ সফলতার নিশ্চয়তা দেয় না। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, অটোমেশন, রোবোটিক্স এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে পরিবর্তন করছে।
ফলে আজকের শিক্ষার্থীদের কেবল জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের হতে হবে উদ্ভাবনী, অভিযোজনক্ষম এবং বহুমাত্রিক দক্ষতার অধিকারী।
চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ।
সঞ্চালনা করেন ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান ও তাহসিন প্রীতি।
চুয়েট ক্যারিয়ার আয়োজিত তিন দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ এর প্রথম দিনে অনুষ্ঠিত হয় হুয়াওয়ে টেকনিক্যাল সেশন ও জব এক্সাম।
দ্বিতীয় দিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ওপেনিং। ফেস্টের শেষ দিনে বাস্কেটবল গ্রাউন্ডে ১০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
একইসাথে কেন্দ্রীয় অডিটোরিয়ামে উচ্চশিক্ষা বিষয়ক সেশন, কর্পোরেট সফট স্কিল সেশন এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যারিয়ার ফেস্ট সম্পন্ন হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3