শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম এখন দেশের জন্য এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে: চসিক মেয়র

বিশেষ প্রতিনিধি:
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক লার্ভিসাইড ব্যবহারের পাশাপাশি সমন্বিত মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। কার্যকর এসব পদক্ষেপের ফলে বন্দরনগরীতে ডেঙ্গু রোগী ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
মঙ্গলবার (৯ই ‍জুন) দুপুরে দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নেই, সেগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দেওয়ানহাট কলেজের শিক্ষার্থীদের জন্য রেলের একটি মাঠ সংস্কার করে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে নগরের বিভিন্ন এলাকায় মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও ফ্লাডলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে।
কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
স্বাস্থ্যসেবার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ৯ মাস থেকে ১৬ বছর বয়সী শিশু কিশোরদের জন্য ১০ লাখের বেশি টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে। একইসঙ্গে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও আবর্জনা না ফেলে নগরকে পরিচ্ছন্ন রাখতে হবে।
শিক্ষা খাতকে তিনি ব্যয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে দেখেন উল্লেখ করে মেয়র বলেন, শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতি বছর অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারীনেত্রী ফাতেমা বাদশা। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3