ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ১৩ জুন পর্যন্ত সময় দিল ইসি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ব্যয়ের হিসাব জমা দিতে বিএনপি ও এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে আগামী ১৩ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (১৯শে মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২৩টি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে ১৩ জুন পর্যন্ত নতুন সময় বেঁধে দিয়েছে।
যেসব দলকে চিঠি দিয়েছে ইসি, সেগুলো হলো-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
Leave a Reply