শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পটিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি,পটিয়া:
চট্টগ্রামের পটিয়াতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামের আরেক যুবক।
গত মঙ্গলবার (৯ই জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে।
আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে।
জানা যায়, রাত ৯টার দিকে চক্রশালা এলাকায় ছিনতাইয়ের শিকার হন পংকজ ও তিলক।
একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীর দল আমাদের এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুইজনের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, গ্রামবাসী দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছেন। এই ঘটনার পর মানুষ আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এদিকে, এ ঘটনায় রাতে বোরকা পরিহিত এক ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী পুলিশকে জানিয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারী দলে তাদের সাথে এক নারীও ছিল। সবাই পালিয়ে গেলেও আবিদুর ইসলাম (৩৫) নামের ওই ছিনতাইকারীকে আটক করা হয়। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশকে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3