বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে জিয়া স্মৃতি গোল্ডকাপের চ্যাম্পিয়ন নানুপুর ইউনিয়ন ছাত্রদল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফটিকছড়িতে জিয়া স্মৃতি গোল্ডকাপের
চ্যাম্পিয়ন নানুপুর ইউনিয়ন ছাত্রদল

‘
নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি
ফটিকছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নানুপুর ইউনিয়ন ছাত্রদল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে কাঞ্চননগর ইউনিয়ন ছাত্রদলকে ৫-৪গোলে হারিয়ে শিরোপা জয় করে নানুপুর ইউনিয়ন ছাত্রদল।

ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে নানুপুর ইউনিয়ন ছাত্রদল।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তরুণরা যত বেশি খেলাধুলায় অংশ নেবে, তাদের মন-মানসিকতা তত বেশি ভালো হবে। খেলাধুলা তরুণদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার গোল্ডকাপ চালু করছেন। অচিরেই চট্টগ্রামে এর উদ্বোধন হবে। আশা করছি, ফটিকছড়ির প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ে খেলবে।”

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মহিন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন, আবুল কালাম আজাদ, হান্নান চৌধুরী, মো. হোসেন, মোজাম্মেল হক, জালাল চৌধুরী, শাহরিয়া চৌধুরী, হাসানুল কবির, জিয়াউল হাসনাত ফরহাদ, মো. সাইফুদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, আলী জুহুর, এমদাদুল ইসলাম মুন্না ও সাইফুল হায়দার রাসেলসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3