শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে সরকারি সহায়তায় বদলে যাচ্ছে অসহায় মানুষের জীবন, হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত মা। ফটিকছড়ির কাজীরহাটে জ্বালানি ও গোলকাঠসহ চাঁন্দের গাড়ি জব্দ, বন আইনে দুই মামলা। শিক্ষার উন্নয়নে সারা দেশে স্কুল-কলেজের ভবন নির্মাণ করবে সরকার : ফটিকছড়িতে সাংসদ সরোয়ার আলমগীর। ফটিকছিড়িতে পাহাড়ে খড়ের গাদার পাশ থেকে ২টি বন্দুক উদ্ধার ফটিকছড়িতে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির আহ্বান ফোনে এক মাসের সম্পর্ক, বাড়ি ছাড়ার ১৫ দিনের মাথায় কিশোরীর মৃত্যু অচিরেই ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করা হবে: সাংসদ সরোয়ার আলমগীর অনলাইনে তথ্যহীন ফটিকছড়ি থানা, নেই নিয়মিত কার্যক্রমের খবর। অপরাধ দমনে সাফল্য, চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান মরুর ফলন ফটিকছড়ির মাটিতে, সাম্মাম চাষে বাজিমাত দুই উদ্যোক্তার
নোটিশ:
সম্মানিত ভিজিটর আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

ফটিকছড়িতে GAP প্রযুক্তির সফল প্রয়োগে নিরাপদ সবজি উৎপাদনে নতুন দিগন্ত, কৃষকদের আয় বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফটিকছড়িতে GAP প্রযুক্তির সফল প্রয়োগে নিরাপদ সবজি উৎপাদনে নতুন দিগন্ত,
কৃষকদের আয় বৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল

নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নে GAP(Good Agricultural Practices) অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উপজেলা কৃষি অফিস, ফটিকছড়ির উদ্যোগে PFS GAP প্রশিক্ষণ ও প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও নিরাপদ চাষাবাদের প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়েছে। প্রতি PFS GAP গ্রুপে ২৫ জন করে কৃষককে অন্তর্ভুক্ত করে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে সচেতন করা হচ্ছে এবং উৎপাদিত পণ্যের জন্য বাজার লিংকেজও নিশ্চিত করা হচ্ছে। গ্যাপ GAP প্রদর্শনী হলো নিরাপদ ফসল উৎপাদনের একটি আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার ব্যবস্থা। এটি কৃষকদের জৈব বালাই দমন, সঠিক সার ব্যবস্থাপনা এবং পানি সাশ্রয়ী পদ্ধতি শেখানোর মাধ্যমে নিরাপদ ও গুণমানসম্মত ফসল উৎপাদনে সহায়তা করে। এই কার্যক্রমের আওতায় প্রদর্শনী প্লট স্থাপন, কৃষক প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পার্টনার GAP প্রদর্শনীর মূল দিকসমূহ হলো— নিরাপদ ফসল উৎপাদন: বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদনে GAP মানদণ্ড অনুসরণ করা হয়। প্রদর্শনী স্থাপন: উপজেলার বিভিন্ন এলাকায় GAP পদ্ধতিতে প্রদর্শনী প্লট তৈরি করা হচ্ছে। কৃষক প্রশিক্ষণ: পার্টনার ফিল্ড স্কুল (PFS)-এর মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উন্নত জাত ও পদ্ধতি: জৈব বালাইনাশক ব্যবহার, পানি অপচয় রোধ এবং উন্নত জাতের (যেমন- বিনা-২৫, ব্রিধান-১০০) ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। পার্টনার প্রকল্পের লক্ষ্য হলো কৃষি উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি কৃষকদের পুষ্টি নিশ্চিত করা এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, GAP অনুসরণ করে নিরাপদ ফসল উৎপাদন এখন সময়ের দাবি। আমাদের লক্ষ্য হলো কৃষকদের আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করা। GAP PFS প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে শিখছে কীভাবে কম খরচে, কম ঝুঁকিতে এবং বিষমুক্ত উপায়ে সবজি উৎপাদন করা যায়। তিনি আরও বলেন, এর মাধ্যমে উৎপাদিত ফসলের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এবং বাজারে ভালো দাম নিশ্চিত করা সম্ভব হচ্ছে। আমরা কৃষকদের শুধু উৎপাদনেই সীমাবদ্ধ রাখছি না, বরং বাজারজাতকরণ ও বাজার লিংকেজ তৈরিতেও সহায়তা করছি। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করে ফটিকছড়িকে নিরাপদ সবজি উৎপাদনের একটি মডেল উপজেলায় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।” ইতোমধ্যে দাঁতমারায় মুছা মিয়ার জমিতে GAP পদ্ধতি অনুসরণ করে শসা চাষ এবং বাগানবাজারে কৃষি উদ্যোক্তা হালিমের জমিতে কাঁকরোল উৎপাদন করা হচ্ছে। নিরাপদ ফসল চাষের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে দেশের বাইরের বাজারেও এসব পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-a0fe48ef3a144dc0fce3