
বিজয়ী সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি ,ফটিকছড়ি
চট্টগ্রাম-২ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে বিজয়ী সংবর্ধনা দিয়েছেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (০২এপ্রিল) আদালত এলাকায় তাকে এ সংর্বধনা দেওয়া হয় । সংসদ সদস্য সরোয়ার আলমগীর তাঁর বক্তব্যে আইনজীবীদের পাশে থাকাসহ সমৃদ্ধি ফটিকছড়ি উন্নয়ন সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধি বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন । ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম মোয়াজ্জিনদের সম্মানি ভাতা, খাল খনন কর্মসূচী শুরু করে দিয়েছেন, কৃষি কার্ডও পহেলা বৈশাখ থেকে শুরু হবে। তিনি বলেন – আমাদেরকে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশন’র সভাপতি এড্যাভোকেট লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড্যাভোকেট জহুরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, এড্যাভোকেট রেজাউল করিম চৌধুরী, এড্যাভোকেট ফরিদ আহমদ, এড্যাভোকটে আবছার উদ্দীন হেলাল, এড্যাভোকেট উত্তম কুমার মহাজান, এড্যাভোকেট আবু হামিদ জিহাদ, এড্যাভোকেট হামিদ উল্লাহ, এড্যাভোকেট কবি নজরুল ইসলাম, এড্যাভোকেট ইউসুফ আলম মাসুদ, এড্যাভোকেট জুয়েল চক্রবর্তী, এড্যাভোকেট ইফতেকার চৌধুরী সোহান, আবছার উদ্দীন চৌধুরীসহ প্রমুখ।
Leave a Reply