মিরসরাইয়ে ট্রাকে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক চালক আটক
নিজস্ব প্রতিনিধি,মিরসরাই:
চট্টগ্রামের মিরসরাইয়ে বৃহস্পতিবার (১৪ই মে) রাত ৯টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা এলাকা থেকে ট্রাকে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কৃত ট্রাকচালক মাশরাফ উদ্দিন রাহাত (১৯) ফেনীর বালিঘর ইউনিয়নের সুন্দরপুর এলাকার আব্দুর রবের ছেলে বলে জানা গেছে
পুলিশ সূএে জানায়, তল্লাশি করে একটি ট্রাকের বেড থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃত রাহাত জানায়, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান এবং তাকে গাড়িটি চট্টগ্রাম শহরে নিয়ে যেতে বলেন।
এ ঘটনায় গ্রেপ্তার রাহাত ও পলাতক রকিবুল ইসলাম সুজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে পুলিশ। এলাকাকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান চলমান থাকবে।
Leave a Reply